প্রকৃতি — ২১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব’লে,রাজপুত্র, কোথা হতে হঠাৎ এলে চলে।সাত সমুদ্র-পারের থেকে বজ্রস্বরে এলে হেঁকে,দুন্দুভি যে উঠল বেজে বিষম কলরোলে।বীরের পদপরশ পেয়ে মূর্ছা হতে জাগে,বসুন্ধরার তপ্ত প্রাণে বিপুল পুলক লাগে।মরকতমণির থালা সাজিয়ে গাঁথে বরণমালা,উতলা তার হিয়া আজি সজল হাওয়ায় দোলে।