প্রকৃতি — ২১২
গীতবিতান
দিনশেষে বসন্ত যা প্রাণে গেল ব’লেতাই নিয়ে বসে আছি, বীণাখানি কোলে।তারি সুর নেব ধরেআমারি গানেতে ভরে,ঝরা মাধবীর সাথে যায় সে যে চলে।থামো থামো দখিনপবন,কী বারতা এনেছ তা কোরো না গোপন।
যে দিনেরে নাই মনে তুমি তারি উপবনেকী ফুল পেয়েছ খুঁজে— গন্ধে প্রাণ ভোলে।