প্রকৃতি — ২১৭
গীতবিতান
ধীরে ধীরে ধীরে বও ওগো উতলা হাওয়া,নিশীথরাতের বাঁশি বাজে— শান্ত হও গো শান্ত হও।আমি প্রদীপশিখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি,মনের কথা কানে কানে মৃদু মৃদু কও।তোমার দূরের গাথা তোমার বনের বাণীঘরের কোণে দেহো আনি।আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে,সেই কথাটি তোমার কানে চুপিচুপি লও।