প্রকৃতি — ২১৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

দখিন-হাওয়া জাগো জাগো, জাগাও আমার সুপ্ত এ প্রাণ।আমি বেণু, আমার শাখায় নীরব যে হায় কতনা গান। জাগো জাগো।পথের ধারে আমার কারা ওগগা পথিক বাঁধন-হারা,নৃত্য তোমার চিত্তে আমার মুক্তি-দোলা করে যে দান। জাগো জাগো।গানের পাখা যখন খুলি বাধা-বেদন তখন ভুলি।যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজেবদ্ধ ভাঙার ছন্দে আমার মৌন-কাঁদন হয় অবসান। আগো জাগো।