প্রকৃতি — ২২৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ও চাঁদ, তোমায় দোলা দেবে কে!ও চাঁদ, তোমায় দোলা—কে দেবে কে দেবে তোমায় দোলা—আপন আলোর স্বপন-মাঝে বিভোল ভোলা।কেবল তোমার চোখের চাওয়ায় দোলা দিলে হাওয়ায় হাওয়ায়বনে বনে দোল জাগালো ওই চাহনি তুফান তোলা।

আজ মানসের সরোবরেকোন্ মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের ’পরে।তোমার হাসির আভাস লেগে বিশ্ব-দোলন দোলার বেগেউঠল জেগে আমার গানের কল্লোলিনী কলরোলা।