প্রকৃতি — ২২৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

এবেলা ডাক পড়েছে কোন্‌খানেফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে।সেখানে স্তব্ধ বীণার তারে তারে সুরের খেলা ডুব সাঁতারে—

সেখানে চোখ মেলে যার পাই নে দেখাতাহারে মন জানে গো মন জানে।এ বেলা মন যেতে চায় কোন্‌খানেনিরালায় লুপ্ত পথের সন্ধানে।সেখানে মিলনদিনের ভোলা হাসি লুকিয়ে বাজায় করুণ-বাঁশি,সেখানে যে কথাটি হয় নি বলা সে কথা রয় কানে গো রয় কানে।