প্রকৃতি — ২২৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

না, যেয়ো না, যেয়ো নাকো।মিলনপিয়াসী মোরা— কথা রাখো, কথা রাখো।আজো বকুল আপনহারা হায় রে, ফুল-ফোটানো হয় নি সারা,সাজি ভরে নি—পথিক ওগো, থাকো থাকো।চাঁদের চোখে জাগে নেশা,তার আলো গানে গন্ধে মেশা।দেখো চেয়ে কোন্ বেদনায় হায় রে মল্লিকা ওই যায় চলে যায়অভিমানিনী—পথিক, তারে ডাকো ডাকো।