প্রকৃতি — ২৩১
গীতবিতান
আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়,সুখের বাসা ভেঙে ফেলবি আয়।মিলনমালার আজ বাঁধন তো টুটবে,ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে—উধাও মনের পাখা মেলবি আয়।অস্তগিরির ওই শিখরচূড়েঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে।কালবৈশাখীর হবে যে নাচন,সাথে নাচুক তোর মরণ বাঁচন—হাসি কাঁদন পায়ে ঠেলবি আয়।