প্রকৃতি — ২৩২
গীতবিতান
আজ কি তাহার বারতা পেল রে কিশলয়।ওরা কার কথা কয় রে বনময়।আকাশে আকাশে দূরে দূরে সুরে সুরেকোন্ পথিকের গাহে জয়।যেথা চাঁপা-কোরকের শিখা জ্বলেঝিল্লিমুখর ঘন বনতলে,এসো কবি, এসো, মালা পরো, বাঁশি ধরো—হোক গানে গানে বিনিময়।
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)