প্রকৃতি — ২৩৫
গীতবিতান
তোমার আসন পাতব কোথায় হে অতিথি।ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি।ছিল ফুটে মালতীফুল কুন্দকলি,উত্তরবায় লুঠ ক’রে তায় গেল চলি—হিমে বিবশ বনস্থলী বিরলগীতিহে অতিথি।সুর-ভোলা ওই ধরার বাঁশি লুটায় ভুঁয়ে,মর্মে তাহার তোমার হাসি দাও না ছুঁয়ে।মাতবে আকাশ নবীন রঙের তানে তানে,পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে—জাগবে বনের মুগ্ধ মনে মধুর স্মৃতিহে অতিথি।