প্রকৃতি — ২৪২
গীতবিতান
নিবিড় অমা-তিমির হতে বাহির হল জোয়ার-স্রোতে।শুক্লরাতে চাঁদের তরণী॥ভরিল ভরা অরূপ ফুলে, সাজালো ডালা অমরাকূলেআলোর মালা চামেলি-বরনী।তিথির পরে তিথির ঘাটে আসিছে তরী দোলের নাটে,নীরবে হাসে স্বপনে ধরণী।উৎসবের পসরা নিয়ে পূর্ণিমার কূলেতে কি এভিড়িল শেষে তন্দ্রাহরণী।