প্রকৃতি — ২৪৭
গীতবিতান
চলে যায় মরি হায় বসন্তের দিন।দূর শাখে পিক ডাকে বিরামবিহীন।অধীর সমীর ভরে উচ্ছ্বসি বকুল ঝরে,গন্ধ-সনে হল মন সুদূরে বিলীন।পুলকিত আম্রবীথি ফাল্গুনেরই তাপে,মধুকরগুঞ্জরনে ছায়াতল কাঁপে।কেন অজি অকারণে সারা বেলা আনমনেপরানে বাজায় বীণা কে গো উদাসীন।