প্রকৃতি — ২৪৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলিতোমার তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি।তখনো কুহেলীজালে,সখা, তরুণী উষার ভালেশিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি।এখনো বনের গান, বন্ধু, হয় নি তো অবসান—তবু এখনি যাবে কি চলি।ও মোর করুণ বল্লিকা,ও তোর শ্রান্ত মল্লিকাঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি।