প্রকৃতি — ২৫৮
গীতবিতান
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না।আ য় আ য় আ য় আয় সে রসের সুধায় হৃদয় ভর্-না।সেই মুক্ত বন্যাধারায় ধারায় চিত্ত মৃত্যু-আবেশ হারায়,ও সেই রসের পরশ পেয়ে ধরা নিত্যনবীনবর্ণা।তার কলধ্বনি দখিন-হাওয়ায় ছড়ায় গগনময়,মর্মরিয়া আসে ছুটে নবীন কিশলয়।বনের বীণায় বীণায় ছন্দ জাগে বসন্তপঞ্চমের রাগে—ও সেই সুরে সুরে সুর মিলিয়ে আনন্দগান ধর্-না।