প্রকৃতি — ২৬৪
গীতবিতান
ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যততারা আজ কেঁদে শুধায়, ‘সেই ডালে ফুল ফুটল কি গো,ওগো কও ফুটল কত।’তারা কয়, ‘হঠাৎ হাওয়ায় এল ভাসিমধুরের সুদূর হাসি হায়।খ্যাপা হাওয়ায় আকুল হয়ে ঝরে গেলেম শত শত।’
তারা কয়, ‘আজ কি তবে এসেছে সে নবীন বেশে।আজ কি তবে এত ক্ষণে জাগল বনে যে গান ছিল মনে মনেসেই বারতা কানে নিয়েযা ই যাই চলে এই বারের মতো।’