প্রকৃতি — ২৬৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

এক ফাগুনের গান সে আমার আর ফাগুনের কূলে কূলেকার খোঁজে আজ পথ হারালো নতুন কালের ফুলে ফুলে।শুধায় তারে বকুল-হেনা, ‘কেউ আছে কি তোমার চেনা।’সে বলে, ‘হায় আছে কি নাইনা বুঝে তাই বেড়াই ভুলেনতুন কালের ফুলে ফুলে।’এক ফাগুনের মনের কথা আর ফাগুনের কানে কানেগুঞ্জরিয়া কেঁদে শুধায়, ‘মোর ভাষা আর কেই বা জানে।’আকাশ বলে, ‘কে জানে সে কোন্ ভাষা যে বেড়ায় ভেসে।’‘হয়তো জানি’ ‘হয়তো জানি’বাতাস বলে দুলে দুলেনতুন কালের ফুলে ফুলে।