প্রকৃতি — ২৭৫
গীতবিতান
বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে।ভেবেছিলেম ফিরব না রে।এই তো আবার নবীন বেশেএলেম তোমার হৃদয়দ্বারে।কে গো তুমি।— ‘আমি বকুল।’কে গো তুমি।— ‘আমি পারুল।’তোমরা কে বা।— ‘আমরা আমের মুকুল গোএলেম আবার আলোর পারে।’‘এবার যখন ঝরব মোরা ধরার বুকেঝরব তখন হাসিমুখে—অফুরানের আঁচল ভরেমরব মোরা প্রাণের সুখে।’তুমি কে গো।— ‘আমি শিমুল।’তুমি কে গো।— ‘কামিনী ফুল।’তোমরা কে বা।— ‘আমরা নবীন পাতা গোশালের বনে ভারে ভারে।’