প্রকৃতি — ২৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ঝরঝর বরিষে বারিধারা।হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা।ফিরে বায়ু হাহাস্বরে, ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে—রজনী আঁধার।অধীরা যমুনা তরঙ্গ-আকুলা অকূলা রে, তিমিরদুকূলা রে।নিবিড় নীরদ গগনে গরগর গরজে সঘনে,চঞ্চলচপলা চমকে— নাহি শশীতারা।