প্রকৃতি — ৫৩
গীতবিতান
আহ্বান আসিল মহোৎসবেঅম্বরে গম্ভীর ভেরিরবে।পূর্ববায়ু চলে ডেকে শ্যামলের অভিষেকে—অরণ্যে অরণ্যে নৃত হবে।
নির্ঝরকল্লোল-কলকলেধরণীর আনন্দ উচ্ছলে।শ্রাবণের বীণাপাণি মিলালো বর্ষণবাণীকদম্বের পল্লবে পল্লবে।
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)