প্রকৃতি — ৬৩
গীতবিতান
ওই-যে ঝড়ের মেঘের কোলেবৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে।
ওরই গানের তালে তালে আমে জামে শিরীষ শালেনাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে।আমার দুই আঁখি ওই সুরেযায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে।ভিজে হাওয়ায় থেকে থেকে কোন্ সাথি মোর যায় যে ডেকে,একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে।