প্রকৃতি — ৭৮
গীতবিতান
ঝরে ঝরো ঝরো ভাদরবাদর, বিরহকাতর শর্বরী।ফিরিছে এ কোন্ অসীম রোদন কানন কানন মর্মরি।আমার প্রাণের রাগিণী আজি এ গগনে গগনে উঠিছে বাজিয়ে।মোর হৃদয় একি রে ব্যাপিল তিমিরে সমীরে সমীরে সঞ্চরি।
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)