প্রকৃতি — ৮২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

পুব-হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি।হৃদয়নদীর কূলে কূলে জাগে লহরী।পথ চেয়ে তাই একলা ঘাটে বিনা কাজে সময় কাটে,পাল তুলে ওই আসে তোমার সুরেরই তরী।ব্যথা আমার কূল মানে না, বাধা মানে না।পরান আমার ঘুম জানে না, জাগা জানে না।মিলবে যে আজ অকূল-পানে তোমার গানে আমার গানে,ভেসে যাবে রসের বানে আজ বিভাবরী।