প্রকৃতি — ৮৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

একলা বসে বাদল-শেষে শুনি কত কী—‘এবার আমার গেল বেলা’ বলে কেতকী।বৃষ্টি-সারা মেঘ যে তারে ডেকে গেল আকাশপারে,তাই তো সে যে উদাস হল— নইলে যেত কি।ছিল সে যে একটি ধারে বনের কিনারায়,উঠত কেঁপে তড়িৎ-আলোর চকিত ইশারায়।শ্রাবণঘন-অন্ধকারে গন্ধ যেত অভিসারে—সন্ধ্যাতারা আড়াল থেকে খবর পেত কি।