প্রকৃতি — ৮৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

শ্যামল শোভন শ্রাবণ, তুমি নাই বা গেলেসজল বিলোল আঁচল মেলে।পুব হাওয়া কয়, ‘ওর যে সময় গেল চলে।’

শরৎ বলে, ‘ভয় কী সময় গেল ব’লে,বিনা কাজে আকাশ-মাঝে কাটবে বেলা অসময়ের খেলা খেলে।’কালো মেঘের আর কি আছে দিন।ও যে হল সাথিহীন।পুব-হাওয়া কয়, ‘কালোর এবার যাওয়াই ভালো।’শরৎ বলে, ‘মিলবে যুগল কালোয় আলো,সাজবে বাদল সোনার সাজে আকাশ-মাঝে কালিমা ওর ঘুচিয়ে ফেলে।’