প্রকৃতি — ৮৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

নমো, নমো নমো করুণাঘন, নমো হে।নয়ন স্নিন্ধ অমৃতাঞ্জনপরশে,জীবন পূর্ণ সুধারসবরষে,তব দর্শনধনসার্থক মন হে, অকৃপণবর্ষণ করুণাঘন হে।