প্রকৃতি — ৯৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আজি ঝডের রাতে তোমার অভিসারপরানসখা বন্ধু হে আমার।আকাশ কাঁদে হতাশসম, নাই যে ঘুম নয়নে মম—দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার।বাহিরে কিছু দেখিতে নাহি পাই,তোমার পথ কোথায় ভাবি তাই।সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারেগভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার।