প্রেম ও প্রকৃতি — ১৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

খুলে দে তরণী, খুলে দে তোরা, স্রোত বহে যায় যে।মন্দ মন্দ অঙ্গভঙ্গে নাচিছে তরঙ্গ রঙ্গে— এই বেলা খুলে দে।ভাঙিয়ে ফেলেছি হাল, বাতাসে পুরেছে পাল,স্রোতোমুখে প্রাণ মন যাক ভেসে যাক—যে যাবি আমার সাথে এই বেলা আয় রে।