প্রেম ও প্রকৃতি — ২৩
গীতবিতান
ওকি সখা, কেন মোরে কর তিরস্কার।একটু বসি বিরলে কাঁদিব যে মন খুলেতাতেও কী আমি বলো করিনু তোমার।মুছাতে এ অশ্রুবারি বলি নি তোমায়,একটু আদরের তরে ধরি নি তো পায়—তবে আর কেন, সখা, এমন বিরাগ-মাখাভ্রূকুটি এ ভগ্নবুকে হানো বার বারজানি জানি এ কপাল ভেঙেছে যখনঅশ্রুবারি পারিবে না গলাতে ও মন—পথের পথিকও যদি মোরে হেরি যায় কাঁদিতবুও অটল রবে হৃদয় তোমার।