প্রেম ও প্রকৃতি — ২৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ওকে কেন কাঁদালি। ও যে কেঁদে চলে যায়—ওর হাসিমুখ যে আর দেখা যাবে না।শূন্যপ্রাণে চলে গেল, নয়নেতে অশ্রুজল—এ জনমে আর ফিরে চাবে না।দু দিনের এ বিদেশে কেন এল ভালোবেসে,কেন নিয়ে গেল প্রাণে বেদনা।হাসি খেলা ফুরালো রে, হাসিব আর কেমনে!হাসিতে তার কান্নামুখ পড়ে যে মনে।ডাক্ তারে একবার— কঠিন নহে প্রাণ তার!—আর বুঝি তার সাড়া পাবে না।