প্রেম ও প্রকৃতি — ৩১
গীতবিতান
সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি,সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়,একবার এসো কাছে—কী তাহাতে দোষ আছে।জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়।সেই গান একবার গাও সখী, শুনি—যেই গান একসনে গাইতাম দুইজনে,গাইতে গাইতে শেষে পোহাত যামিনী।চলিনু চলিনু তবে— এ জন্মে কি দেখা হবে।এ জন্মের সুখ তবে হল অবসান।তবে, সখী, এসো কাছে। কী তাহাতে দোষ আছে।আবার গাও, সখী, পুরানো সে গান।