প্রেম ও প্রকৃতি — ৩২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

দুজনে দেখা হল মধুযামিনী রে—কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে।

নিকুঞ্জে দখিনাবায় করিছে হায়-হায়,লতাপাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে।দুজনের আঁখিবারি গোপনে গেল বয়ে,দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে।আর তো হল না দেখা, জগতে দোঁহে একা—চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে।