প্রেম ও প্রকৃতি — ৪
গীতবিতান
তোরা বসে গাঁথিস মালা, তার গলায় পরে।কখন যে শুকায়ে যায়, ফেলে দেয় রে অনাদরে।তোরা সুধা করিস দান, তারা শুধু করে পান,সুধায় অরুচি হলে ফিরেও তো নাহি চায়—হৃদয়ের পাত্রখানি ভেঙে দিয়ে চলে যায়।তোরা কেবল হাসি দিবি, তারা কেবল বসে আছে—চোখের জল দেখিলে তারা আর তো রবে না কাছে।প্রাণের ব্যথা প্রাণে রেখে প্রাণের আগুন প্রাণে ঢেকেপরান ভেঙে মধু দিবি অশ্রুছাঁকা হাসি হেসে—বুক ফেটে, কথা না ব’লে শুকায়ে পড়িবি শেষে।