প্রেম ও প্রকৃতি — ৫২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

যদি ভরিয়া লইবে কুম্ভ এসো ওগো, এসো মোরহৃদয়নীরে।তলতল ছলছল কাঁদিবে গভীর জলওই দুটি সুকোমল চরণ ঘিরে।আজি বর্ষা গাঢ়তম, নিবিড়কুন্তলসমমেঘ নামিয়াছে মম দুইটি তীরে।ওই-যে শবদ চিনি, নূপুর রিনিকিঝিনি—কে গো তুমি একাকিনী আসিছ ধীরে।

যদি ভরিয়া লইবে কুম্ভ এসো ওগো, এসো মোরহৃদয়নীরে।যদি মরণ লভিতে চাও এসো তবে ঝাঁপ দাওসলিলমাঝে।স্নিগ্ধ শান্ত সুগভীর— নাহি তল, নাহি তীর,মৃত্যুসম নীল নীর স্থির বিরাজে।নাহি রাত্রিদিনমান— আদি অন্ত পরিমাণ,সে অতলে গীতগান কিছু না বাজে।যাও সব যাও ভুলে, নিখিলবন্ধন খুলেফেলে দিয়ে এসো কূলে সকল কাজে।যদি ভরিয়া লইবে কুম্ভ এসো ওগো, এসো মোরহৃদয়নীরে।