প্রেম ও প্রকৃতি — ৬৩
গীতবিতান
তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো,নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো।এমনি নিবিড় করে এরা দাঁড়ায় হৃদয় ভ’রে—তাই তো আমি জানি বিপুল বিশ্বভুবনখানিঅকূল-মানস-সাগর-জলে কমল টলোমলো।তাই তো আমি জানি— আমি বাণীর সাথে বাণী,আমি গানের সাথে গান, আমি প্রাণের সাথে প্রাণ,আমি অন্ধকারের হৃদয়-ফাটা আলোক জ্বলোজ্বলো।