প্রেম ও প্রকৃতি — ৭৫
গীতবিতান
সন্ন্যাসী,ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত।বাহিরে যে তব লীন হল সব বিত্ত।রসহীন তরু, নিষ্ঠুর মরু,বাতাসে বাজিছে রুদ্র ডমরু,ধরা-ভাণ্ডার রিক্ত।জাগো তপস্বী, বাহিরে নয়ন মেলো হে। জাগো!স্থলে জলে ফুলে ফলে পল্লবে।চপল চরণ ফেলো হে। জাগো!জাগো গানে গানে নব নব তানে,জাগাও উদাস হতাশ পরানেউদার তোমার নৃত্য। জাগাও।