প্রেম ও প্রকৃতি — ৯৬
গীতবিতান
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে।দুয়ারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি—তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে।জাগালে না শিয়রে দীপ জ্বেলে—এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে,চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে লজ্জিত গন্ধ মেলে।বিদায়ের যাত্রাকালে পুষ্প-ঝরা বকুলের ডালেদক্ষিণপবনের প্রাণেরেখে গেলে বল নি যে কথা কানে কানে—বিরহবারতা অরুণ-আভার আভাসে রাঙায়ে গেলে।