প্রেম — ১০৩
গীতবিতান
না, না গাে না,কোরাে না ভাবনা—যদি বা নিশি যায় যাব না যাব না।যখনি চলে যাই আসিব ব’লে যাই,আলােছায়ার পথে করি আনাগােনা।দোলাতে দোলে মন মিলনে বিরহে।বারে বারেই জানি তুমি তাে চির হে।ক্ষণিক আড়ালে বারেক দাঁড়ালেমরি ভয়ে ভয়ে পাব কি পাব না।