প্রেম — ১১১
গীতবিতান
তােমার মনের একটি কথা আমায় বলো বলো।তােমার নয়ন কেন এমন ছলােছলো॥বনের’ পরে বৃষ্টি ঝরে ঝরােঝরাে রবে।সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে নীপকুঞ্জতলে।শালের বীথিকায় বারি বহে যায় কলােকলাে॥আজি দিগন্তসীমা।বৃষ্টি-আড়ালে হারালাে নীলিমা হারালাে—ছায়া পড়ে তােমার মুখের ’পরে,ছায়া ঘনায় তব মনে মনে ক্ষণে ক্ষণে,অশ্রুমন্থর বাতাসে বাতাসে তােমার হৃদয় টলােটলো॥