প্রেম — ২২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি—আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি।

ডাক উঠেছে মেঘে মেঘে, অলস পাখা উঠল জেগে—লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি।আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে।যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে।গানের ভরা উঠল ভরে, চায় দিতে তাই উজাড় করে—নীরব গানের সাগর-মাঝে আপন প্রাণের সকল বাণী।