প্রেম — ২৭৬
গীতবিতান
এ পথে আমি-যে গেছি বার বার, ভুলি নি তো এক দিনও।আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ।তবু মনে মনে জানি নাই ভয়, অনুকূল বায়ু সহসা যে বয়—চিনিব তোমায় আসিবে সময়, তুমি যে আমায় চিন।একেলা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা।তবু জানি মনে তার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা।পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল—গন্ধে তাদের গোপন মৃদুল সঙ্কেত আছে লীন।