প্রেম — ২৮
গীতবিতান
বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহেএসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে।একেলা রই অলসমন, নীরব এই ভবনকোণ,ভাঙিলে দ্বার কোন্ সে ক্ষণ অপরাজিত ওহে।কানন-’পর ছায়া বুলায়, ঘনায় ঘনঘটা।গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা।যেথা যে রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয়রথ,আঁখি তোমার তড়িতবৎ ঘনঘুমের মোহে।