প্রেম — ৩১৯
গীতবিতান
আমার মন চেয়ে রয় মনে মনে হেরে মাধুরী।নয়ন আমার কাঙাল হয়ে মরে না ঘুরি।চেয়ে চেয়ে বুকের মাঝে গুঞ্জরিল একতারা যে—মনোরথের পথে পথে বাজল বাঁশুরি।রূপের কোলে ওই-যে দোলে অরূপ মাধুরী।কূলহারা কোন্ রসের সরোবরে মূলহারা ফুল ভাসে জলের ’পরে।হাতের ধরা ধরতে গেলে ঢেউ দিয়ে তায় দিই যে ঠেলে—আপন-মনে স্থির হয়ে রই, করি নে চুরি।ধরা দেওয়ার ধন সে তো নয়, অরূপ মাধুরী।