প্রেম — ৩৫
গীতবিতান
ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আবো কী তোমার চাই।ওগো ভিখারি আমার ভিখারি, চলেছ কী কাতর গান গাই’।প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে—ভিখারি আমার ভিখারি,হায় পলকে সকলই সঁপেছি চরণে, আর তো কিছুই নাই।আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পুরানু বাস।আমি আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আশ।হেরো মম প্রাণ মন যৌবন নব করপুটতলে পড়ে আছে তব—ভিখারি আমার ভিখারি,হায় আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই।