প্রেম — ৫৬
গীতবিতান
ওগো শোনো কে বাজায়।বনফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়।অধর ছুঁয়ে বাঁশিখানি চুরি করে হাসিখানি—বঁধূর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়।
কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে,বকুলগুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরেযমুনারই কলতান কানে আসে, কাঁদে প্রাণ—আকাশে ওই মধুর বিধু কাহার পানে হেসে চায়।