প্রেম — ৭০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুমচয়নে।সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে।দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকেনূতন ভুবন নূতন দ্যুলোকে মোদের মিলিত নয়নে।বাহির-আকাশে মেঘ ঘিরে আসে, এল সব তারা ঢাকিতে।হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আঁখিতে।ভাষাহারা মম বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা,চিরজীবনেরই বাণীর বেদনা মিটিল দোঁহার নয়নে।