প্রেম — ৭২
গীতবিতান
রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলেঘরের কোণে আসন মেলে।বুঝি সময় হল এবার আমার প্রদীপ নিবিয়ে দেবার—পূর্ণিমাচাঁদ, তুমি এলে।এত দিন সে ছিল তোমার পথের পাশেতোমার দরশনের আশে।আজ তারে যেই পরশিবে যাক সে নিবে, যাক সে নিবে—যা আছে সব দিক সে ঢেলে।
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)