প্রেম — ৮৬
গীতবিতান
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী।তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী।তোমায় দেখেছি শারদপ্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে,তোমায় দেখেছি হৃদি-মাঝারে ওগো বিদেশিনী।আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান,আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী।ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে,আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী।