প্রেম — ৯৭
গীতবিতান
হে নবীনা,প্রতিদিনের পথের ধুলায় যায় না চিনা।শুনি বাণী ভাসে বসন্তবাতাসে,প্রথম জাগরণে দেখি সোনার মেঘে লীনা।স্বপনে দাও ধরা কী কৌতুকে ভরা।কোন্ অলকার ফুলে মালা সাজাও চুলে,কোন্ অজানা সুরে বিজনে বাজাও বীণা।
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)