বিচিত্র — ১১৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবীতাঁরি পদ সেবি, করি তাঁহারই ভজনাবদ্‌কণ্ঠলোকবাসী আমরা কজনা।আমাদের বৈঠক বৈরাগীপুরে রাগ-রাগিণীর বহু দূরে,গত জনমের সাধনেই বিদ্যা এনেছি সাথে এই গোনিঃসুর-রসাতল-তলায় মজনা।সতেরো পুরুষ গেছে, ভাঙা তম্বুরারয়েছে মর্চে ধরি বেসুর-বিধুরা।

বেতার সেতার দুটো, তবলাটা ফাটা-ফুটো,সুরদলনীর করি এ নিয়ে যজনা—আমরা কজনা।