বিচিত্র — ১৩৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

(আমি) শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতিমম জল-ছলোছলো আঁখি মেঘে মেঘে।(আমার বেদনা ব্যাপিয়া যায় গো বেণুবনমর্মরে মর্মরে।)বিরহদিগন্ত পারায়ে সারা রাতিঅনিমেষে আছে জেগে মেঘে মেঘে।(বিরহের পরপারে খুঁজিছে আকুল আঁখিমিলনপ্রতিমাখানি— খুঁজিছে।)যে গিয়েছে দেখার বাহিরেআছে তারি উদ্দেশে চাহি রে।(সে যে চোখে মোর জল রেখে গেছে চোখের সীমানা পারায়ে।)স্বপ্নে উড়িছে তারি কেশরাশিপুরব-পবন-বেগে মেঘে মেঘে।(কেশের পরশ তার পাই রেপুরব-পবন-বেগে মেঘে মেঘে।)শ্যামল তমালবনেযে পথে সে চলে গিয়েছিল বিদায়গোধুলিখনেবেদনা জড়ায়ে আছে তারি ঘাসে—(তার না-বলা কথার বেদনা বাজে গো—চলার পথে পথে বাজে গো।)কাঁপে নিশ্বাসে—সেই বারে বারে ফিরে ফিরে চাওয়াছায়ায় রয়েছে লেগে মেঘে মেঘে।